শেরপুরের নকলায় পূর্ব পাঁচকাহনিয়া গ্রামে সম্প্রীতির এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ‘তাবীব একাদশ’ ৬-২ গোলে ‘রিফাত একাদশ’ কে পরাজিত করে।
২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫ ঘটিকায় এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদপত্র ‘দৈনিক কলিকাল’ এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক তারেক আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন– ‘খেলার আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ, বাংলাদেশে এখনও জনপ্রিয় খেলা ফুটবল, কিন্তু তৃণমূল থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় খেলোয়াড় উঠে না আসায় বিশ্ব ফুটবলে পিছিয়ে আছে বাংলাদেশ। আমি চাই তোমরা তোমাদের যোগ্যতাবলে সামনে এগিয়ে যাবে, আমি পাশে থাকবো ইনশাআল্লাহ।’






