সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

নেপালে বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর মধ্যে ১৮ জনই নিহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) এ বিমান দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটির পাইলট এ দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন। তাকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন।

নেপালের পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পোখরাগামী বিমানটিতে সকাল ১১ টার দিকে আগুন ধরে যায়। তখন এতে দুইজন ক্রু ও সৌর্য এয়ারলাইন্সের ১৭ জন কর্মী ছিলেন।

বিমানবন্দরের এক মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিশাল আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়ছে।

দমকল বাহিনী ও নেপালের সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

নেপালের এ বিমানবন্দরটি একটি টেবিলটপ বিমানবন্দর। এটি চারদিকে গভীর গিরিখাত ও উপত্যকা দ্বারা বেষ্টিত একটি মালভূমির শীর্ষে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম।

নেপালের বিমান শিল্পের বিশ্বের সবচেয়ে খারাপ বিমান নিরাপত্তার রেকর্ড রয়েছে। অপর্যাপ্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য এর নিরাপত্তা দুর্বল।

২০২৩ সালে দেশটির ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারায় বিধ্বস্ত হয়। এতে বিমানের ৭২ জন যাত্রীই নিহত হন।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি
আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ আটক
তুলে দেওয়া হচ্ছে তেলের রেশনিং পদ্ধতি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.