রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

নরসিংদী কারাগার থেকে পালিয়েছে ৮২৬ কয়েদি

নরসিংদী জেলা কারাগারের অস্ত্রলুট ও ৮২৬ কয়েদিকে পালিয়ে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছিল তাদের একে একে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এরমধ্যে বুধবার (২৪ জুলাই) বিকাল পর্যন্ত ২৬১ জন পলাতক কয়েদি আত্মসমর্পণ করেছেন। তারা নরসিংদী জেলা দায়রা জজ আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে মঙ্গলবার ১৩৮ ও বুধবার ১২৩ জন আত্মসমর্পণ করেন। পালিয়ে যাওয়া কয়েদিদের আত্মসমর্পণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থান মাইকিং করা হচ্ছে। এদিকে আজ বুধবার (২৪ জুলাই) দুপুর দেড়টায় নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ-জামান।

জানা গেছে, নরসিংদী জেলা কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। এই ভেলানগর ও জেলখানা মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিনই লাগাতার বিক্ষোভ-সমাবেশ করছিলেন।

শুক্রবারও সেখানে একই রকমভাবে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করছিলেন। তবে সেদিন সেখানে সাধারণ শিক্ষার্থীদের খুব একটা দেখা যায়নি। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই হাজারো জনতা কারাগারের দিকে এগোতে থাকে। তারা গিয়ে সেখানে প্রথমে ইট-পাটকেল, পেট্রলবোমা নিক্ষেপ করে। হামলাকারীদের প্রায় সবার হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কিন্তু এক পর্যায়ে কারারক্ষীরা পিছু হটে। তখন হামলাকারীরা কারাগারের দুই দিকের ফটক অনেকটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে। এ সময় হামলায় চার কারারক্ষী গুরুতর আহত হয়। পরে কারারক্ষীরা নিরুপায় হয়ে জেলখানার ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন। জেল কোড অনুযায়ী, গুলি করার নিয়ম থাকলেও তা করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়।

হামলা ও অগ্নিসংসোগে কারাগার যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অফিস কক্ষ, কনডেমড সেল, রান্নাঘর, খোলা চত্বর সব জায়গায় তাণ্ডবের চিহ্ন। দরজা-জানালাগুলো ভেঙে গেছে, দেয়ালে দেয়ালে ছিল পোড়া চিহ্ন।

উল্লেখ্য, হামলাকারীরা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজারের বেশি গুলি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে ৭ হাজার রাইফেলের এবং শটগানের গুলি রয়েছে ১ হাজার ৫০টি।
তবে মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয় জন কয়েদি। তাদেরকে কারাগারের আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লুট হওয়া অস্ত্রের মধ্যে ৩৩টি, এক হাজার গুলি এবং অসংখ্য হাতকড়া উদ্ধার করা হয়েছে।

কারাগারে হামলার ঘটনায় গত রোববার দুপুরে জেলার কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় অংশ নিয়েছেন ১০ হাজার থেকে ১২ হাজার ব্যক্তি। তবে ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন অন্তত এক হাজার লোক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.