শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

আজ রাতের মধ্যে বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে

সীমিত পরিসরে গতকাল রাতে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। জরুরি সেবা দিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

আর মোবাইল ইন্টারনেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২৪ জুলাই) টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বৈঠক ডাকা হয়েছে।

তবে আজ রাতের মধ্যে বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়ে কারফিউ শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। আর অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

সূত্র মতে, যেসব এলাকায় সহিংসতা হয়নি, সেসব স্থান ‘গ্রিন জোন’ ধরে ইন্টারনেট চালু করা হচ্ছে। সহিংস বিবেচিত এলাকায় ইন্টারনেট দেওয়ার ক্ষেত্রে আইপি ধরে ধরে সংযোগ চালু করা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের জেরে টানা প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকে। এতে নাগরিক জীবনের বিভিন্ন দিকে সমস্যা হওয়া ছাড়াও বড় ক্ষতির মুখে পড়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত।

ব্যাপক সহিংস বিক্ষোভের মধ্যে অপপ্রচার ঠেকানোর জন্য সরকার গত বুধবার রাত থেকে ফোরজি মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রাখে। ব্যবসায়ী, শিল্পপতি ও নাগরিক সমাজ থেকে ইন্টারনেট চালু করার দাবি করা হচ্ছিল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, মঙ্গলবার রাতের মধ্যে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.