কোটা আন্দোলনের উত্তেজনাকর পরিস্থিতিতে আগামী ২৫ জুলাই পর্যন্ত চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত : আগামী ২১, ২৩ এবং ২৫ জুলাইয়ে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।







