রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৩৫ জনের নাম উল্লেখসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এসআই আলাউল হক বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে বিএনপির ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। তারা কয়েকটি ককটেল নিক্ষেপ করে সড়কে থাকা যানবাহনে ভাঙচুর চালান। এ ঘটনায় পল্টন মডেল থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মামলায় অন্য আসামিরা হলেন- দারুস সালাম ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খান ওরফে জুয়েল, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভুইয়া আমান, সবুজবাগ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, বিএনপির সমর্থক নওয়াব আলী, দারুস সালাম থানা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মর্তুজা আলী, রূপনগর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, দক্ষিণখান থানা ওয়ার্ড বিএনপির সহ-কোষাধ্যক্ষ এস এম মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, মিরপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশায় ভুইয়া।

আরও রয়েছেন ডা. সাখাওয়াত হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম মানিক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক পাভেল সিকদার, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, মীর্জা আব্বাসের এপিএস সোহেল ও পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নোমান খান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.