যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সকালে লাস ভেগাসে প্রথম অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট বাইডেনের করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি টিকা ও বুস্টার নিয়েছেন। করোনার হালকা উপসর্গও অনুভব করছেন। তিনি ডেলাওয়্যারে ফিরে যাবেন। সেখানে সেল্ফ-আইসোলেশনে থাকবেন। আইসোলেশনে থাকাকালীন তিনি তার সব দায়িত্ব পূর্ণরূপে পালন করা অব্যাহত রাখবেন।’






