রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

কোটা সংস্ককার নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মেহেদী মিরাজ

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় সিনিয়রদের চেয়ে তরুণ ক্রিকেটদের সংখ্যা বেশি । এবার ওই তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নাম।

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার (১৬ই জুলাই) দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। স্বশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটাবিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেন তারকা ক্রীড়াবিদরা।

বুধবার (১৭ই জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

এবার ফেসবুকে পোস্ট দিয়ে সে তালিকায় যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’

এর আগে আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, ‘শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু না, ঘৃণা।’ এর আগে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার (১৭ই জুলাই) মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করেন। আপাতত জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

আরেক তরুণ ক্রিকেটার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান
ইরান সংকট সমাধানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এরদোগানের ফোন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.