শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

সহিংসতা থেকে বিক্ষোভকারী ছাত্রদের রক্ষার আহ্বান : জাতিসংঘ

বিক্ষোভ করার অধিকার সকলের রয়েছে। সবধরণের হুমকি এবং সহিংসতা থেকে বিক্ষোভকারী ছাত্রদের রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংএ জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই আহ্বান জানান মুখপাত্র স্টিফান ডোজারিক। বিক্ষোভে অংশ নেয়া ছাত্র, শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন, জাতিসংঘ খুব ঘনিষ্টভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্তিতি লক্ষ্য করেছে।

ব্রিফিংএ ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান- “বাংলাদেশে সরকারি সিভিল সার্ভিসে ‘কোটা’ পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে। আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালিয়েছে সরকারের জঙ্গি সংগঠন ছাত্রলীগসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভে হামলায় এপর্যন্ত ৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত?”

জবাবে মুখপাত্র স্টিফান ডোজারিক বলেন, হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রায়েছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি। আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই । শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চিত করতে হবে। বিক্ষোভে যারা অংশ নিচ্ছে ছাত্র, যুবক, শিশু এমন কি প্রতিবন্ধী, যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন।শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন একটি মৌলিক মানবাধিকার এবং সরকারকে সেই অধিকারগুলোর সুরক্ষা দিতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.