রাজধানীসহ সারা দেশে চলমান আন্দোলন-সংঘর্ষ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এ কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে।
বাংলাদেশ টেলিভিশনসহ দেশের অন্যান্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।







