বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ওটিটিতে মুক্তি পেয়েছে তাহসান’র বাজি

প্রথমবারের মতো ওটিটিতে নাম লেখালেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রবিবার রাতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’।

আরিফুর রহমান পরিচালিত সিরিজটিতে তিনি একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। ক্রিকেটের নানা অজানা গল্প যা মানুষ আগে দেখেনি তা ‘বাজি’তে তুলে ধরেছেন নির্মাতা।

সিরিজটি দিয়ে ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা-সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড।’

তাহসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিথিলা, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

সিরিজটিতে এক ক্রীড়া সাংবাদিকের চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। তিনি বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’

পরিচালক আরিফুর রহমান বলেন, ‘অভিনয়শিল্পী থেকে কলাকুশলী, সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে এ সিরিজটি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.