বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ইসরাইলে লাখো জনতার বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে যুদ্ধবিরতির কোনোরকম সম্ভাবনা দেখছে না তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা করা যুদ্ধবিরতির কোনোরকম অগ্রগতি নেই। সেই সাথে থেমে আছে, ইসরাইলি যুদ্ধবন্দিদের মুক্তি লাভের সম্ভাবনা। এসব বিষয়ে ক্ষিপ্ত ইসরাইলের নাগরিকরাও।

আল জাজিরা জানিয়েছে, শনিবার রাতে ইসরাইলের রাজধানী তেল আবিবে বিক্ষোভে নেমেছেন লাখো ইসরাইলি নাগরিক। সরকার বিরোধী এই বিক্ষোভকারীদের মূল দাবি ছিল যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনা। এছাড়া অতিদ্রুত যুদ্ধবিরতির দাবিও করেছেন তারা। ওই বিক্ষোভে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিও উঠেছে।

বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার ইসরাইলি নাগরিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে গাজায় বন্দী যুদ্ধবন্দিদের পরিবার উপস্থিত জনতার সমানে ভাষণ দিয়েছেন। তারা বলেছেন, নেতানিয়াহুকে এই যুদ্ধ আরো দীর্ঘ করতে দেয়া যাবে না।

আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের আলাদা করে রাখছে এই যুদ্ধ। মানুষ জানে নেতানিয়াহু নিজের স্বার্থ রাখতে এই যুদ্ধ চালাচ্ছেন। অবিলম্বে যুদ্ধবিরতি করা গেলে নির্বাচনের মাধ্যমে নেতানিয়াহুর শাসনামল শেষ করা সম্ভব হবে।

এদিকে হামাসের এক কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, তারা এখন পর্যন্ত যুদ্ধবিরতির যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। নয় মাসের এই রক্তক্ষয়ী সংঘাত আর দীর্ঘ করতে চান না তারা।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হামাস দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাবকে স্বাগত জানায়। গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করতে সবধরনের আলোচনায় বসতে রাজি আমরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.