বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

নেপালে ভূমিধসে তিন শিশুসহ ৯ জন নিহত

পশ্চিম নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাই জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের পাঁচজন সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।’

এছাড়া, পার্শ্ববর্তী স্যাংজা জেলায় এক নারী ও তার তিন বছরের মেয়ে ভূমিধসের ঘটনায় মারা গেছেন। অন্যদিকে, গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.