বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

ইরান নির্বাচনে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে হামলা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট বাক্স বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় দুই নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) মধ্যরাতের এই হামলার ঘটনা ঘটে।

ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের রাস্ক কাউন্টির জাকিগুর গ্রামীণ জেলার একটি ভোটকেন্দ্র থেকে বাক্সগুলো নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে হামলার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ইসলামী রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ১ কোটিরও বেশি ভোট গণনা করা হয়েছে। যার মধ্যে কট্টরপন্থী সাবেক পারমাণবিক আলোচক সাঈদ জালিলি ৪২ লাখ ৬০ হাজার ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুজ পাজেশকিন পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ভোট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.