কোপা আমেরিকায় কামব্যাক করলো ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করলেও শনিবার ব্রাজিল ৪–১ ব্যবধানে উড়িয়ে দিল প্যারাগুয়েকে। জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। একটি করে গোল পেলেন সাভিও এবং লুকাস পাকুয়েতা। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ওমর আলদারেট।
আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট সেলেকাওদের। পয়েন্ট টেবিলে দু’নম্বরে তারা। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। তারা অবশ্য শেষ আটে পৌঁছে গিয়েছে। সেই ম্যাচ হবে ৩ জুলাই। এদিন ৩৫ মিনিটে প্রথম গোল পায় ব্রাজিল। যদিও ৩০ মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু গোল করতে ব্যর্থ হন লুকাস পাকুয়েতা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সাভিও। এর মধ্যেই দু’দলের ফুটবলাররা ঝামেলায় জড়ান। বিরতির ঠিক আগে ভিনিসিয়াস ফের গোল করেন। বিরতির পরে আলদারেতের গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। ৬৫ মিনিটে প্যারাগুয়ের বক্সের ভিতরে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ব্রাজিল। এবার পেনাল্টিতে গোল করতে ভুল করেননি পাকুয়েতা। ৮১ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখেন। দশ জনে হয়ে যায় প্যারাগুয়ে।
প্রসঙ্গত, ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেশ কয়েকটি ভাল সেভ করেন।













