বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আমরা ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী

মেশিনের মতো জীবন নয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। সে জন্য মনুষ্যত্ব ভালোবাসা চলে গেছে। আমরা ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছি। আমি অনুরোধ করবো, তোমরা মেশিনের মতো হয়ে পড়ো না।

শুক্রবার (২৮ জুন) সকালে গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজায় ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। শুধু মুসলিম উম্মাহর ঐক্য না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন স্থানে অমানবিক ঘটনা ঘটেছে।

মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। জীবন ও যাপনের ধারণার সংজ্ঞাগত দৃষ্টান্তগুলিও পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স আমাদের বিশ্বকে নতুন আকার দিচ্ছে, সেখানে আইইউটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। এটা শুধু প্রযুক্তিগত জ্ঞান প্রদানের জন্য নয়; নেতা, উদ্ভাবক ও গবেষকদের সম্পর্কেও যারা সমাজের উন্নতির জন্য এই প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে পারে।

আয়োজকরা জানান, এবারের সমাবর্তনে ১৪টি দেশের ৫৪৩ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন। এদের মধ্যে বাংলাদেশের ৪৮০ ও বিদেশি ৬৩ জন। এসব শিক্ষার্থীর মধ্যে একজন পিএইচডি ও ২৭ জন এমএসসি শিক্ষার্থী। গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ জনকে একাডেমিক কৃতিত্বের জন্য ওআইসি ও আইইউটি গোল্ড মেডেল প্রদান করা হয়। ওআইসি গোল্ড মেডেল পেয়েছেন আব্দুল্লাহ তারাফ। এছাড়া আইইউটির গোল্ড মেডেল প্রাপ্তরা হলেন, রিয়াজ হোসেন জোয়ার্দার, সিফাত মাহমুদ সিদ্দিক, তাহামিদ, মোহাম্মদ ইউসুফ খান, ইমেল হক মুনমুন, ফাতিমা মিহির।

আরও বক্তব্য রাখেন ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব আহমদ কাওয়েসা সেনজেন্দো, আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সালেহ ইব্রাহিম আলকাসুমি, প্রফেসর ড.মোহাম্মদ আতাউল করিম প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.