রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে জানালেন কাদের

ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘ভারত আওয়ামী লীগের বন্ধু’ উল্লেখ করে বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করে, বাংলাদেশের স্বার্থে করে। স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের অন্যান্য সব সহযোগী সংগঠন অনুষ্ঠানমালা আয়োজন করবে।’

দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালিতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.