বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতকে করিডোর দিয়ে খাল কেটে কুমির এনেছেন : রিজভী

রেললাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন ভারতকে করিডোর দিয়ে তিনি খাল কেটে কুমির এনেছেন।

এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তিনি বলেন গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভিতরে সৈনিকদের লুকিয়ে রেখে ঘোড়াটা ট্রয় নগরের কাছে রেখেছিল। ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরের ভিতরে নিয়ে যায়। রাত্রে সৈন্যরা ঘোড়ার পেটের ভিতর থেকে বেরিয়ে নগরের দরজা খুলে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয়। শেখ হাসিনাও ভারতের সাথে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন ।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে আজ বিকেলে ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলটি আয়োজন করে।

বিএনপির মুখপাত্র বলেন এখন রাসেল ভাইপার নামের সাপের কথা বলে দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমরা যে শেখ হাসিনার ভাইপারে আক্রান্ত সেখান সেখান থেকে পরিত্রান পেতে হবে। দেশের ভূখন্ডকে অকাতরে দেয়ে দিচ্ছেন শেখ হাসিনা। সেখান থেকে পরিত্রান পেতে হবে।

এ সময় রিজভী আরও বলেন, ভারতের সাথে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন চুক্তি করার পূর্বে তিনি জনগণের সম্মতি নেননি। তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়। তাদের সাথে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। তারা আমাদের পানির ন্যয্য হিস্যা দিচ্ছে না। অভিন্ন নদীর পানি তারা একচেটিয়া নিয়ে নিচ্ছে।

তিনি বলেন ভারতের আদানী গ্রুপের কাছ থেকে সরকার নাকি বিদ্যুৎ আমদানি করে। দুইদিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না। গ্রামে এখন ১৫/১৬ ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ হলো তাদের মনোবৃত্তি।

ছাত্রদলের সভাপতি রাকবিুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.