বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান কাদেরের

আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখা আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করাপশন ইজ এ ওয়ে অব লাইফ অ্যাক্রস দি ওয়ার্ল্ড। বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি বলেন, দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব বলেন তিনি।

দুর্নীতি যেই করুক, সেখানে সরকারের জিরো টলারেন্স। দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন দলটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের এবং সে স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টর্লারেন্স, কেউ দুর্নীতি করে ছাড় পাবে না।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.