শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

স্নায়ু সমস্যায় ভুগছেন অলকা ইয়াগনিক

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে জানা যায়, তিনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন। এমনটা জানিয়েছেন নিজেই।

সদ্য পাওয়া একটি দুঃসংবাদে উদ্বিগ্ন এই শিল্পীর অনুরাগীরা। এক ইনস্টাগ্রাম পোস্টে অলকা জানিয়েছেন, বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি, যার ফলে হ্রাস পেয়েছে তার শ্রবণক্ষমতা।

অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে।

এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আবেদন রেখেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন।

অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। ইলা অরুণ লিখেছেন, ‘এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা, আমি তোমার ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে এখনকার সেরা চিকিৎসকদের ওপর ভরসা রাখো। তুমি ভালো হয়ে উঠবে এবং শিগগিরই আমরা তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাব। ভালোবাসা। সব সময় নিজের যত্ন নিয়ো।’

সোনু নিগম লিখেছেন, ‘আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’

মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে। ইচ্ছা ছিল গানের ক্যারিয়ার গড়ার। তবে তাকে পরামর্শ দেওয়া হয় যে কণ্ঠ আরও একটু পরিণত হলে চেষ্টা করতে।

১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অলকা। তবে তিনি ব্যাপক পরিচিতি পান আরও পরে, ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে। এরপর তো একে একে তিন দশকের বেশি সময় অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক এবং এখনও গেয়ে যাচ্ছেন।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারের বেশি সিনেমায় গান গেয়েছেন অলকা ইয়াগনিক। ২৫টি আলাদা আলাদা ভাষায় তার মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে’
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, প্রধানমন্ত্রীর শোক
ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.