শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণপ্রতিমন্ত্রী

সিলেট নগরীর বিভিন্ন বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি।

বুধবার (১৯ জুন) নগরীর মিরাবাজার কিশোরী মোহন বালক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেতিনি।সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ ১০ লক্ষ টাকা, ১ শ’ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ এলাকা। এরমধ্যে সিলেট অঞ্চল অন্যতম। সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি এর খোঁজ খবর রাখছেন।

তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখছেন। ঈদের দিন আমকে ফোন করে বন্যার খবর জানান। পানিবন্দী ত্রাণ সাহায্যের তিনি অনুরোধ জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা, ১ শ’ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করি।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি দেখা দেয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার খবর রাখছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে সিটি কর্পোরেশন। পানি না কমা পর্যন্ত আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

এসময় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে’
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, প্রধানমন্ত্রীর শোক
ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.