শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগকে তাঁর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা জানান নকলা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেন কলিকাল প্রতিনিধি, নকলা।
সকলেই তাঁর আগামী পথচলায় সমৃদ্ধ ও সাফল্য কামনা করেন এবং দীর্ঘায়ু কামনা করেন।
অভিনন্দনকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. মনিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব পার্থ পাল, নকলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তারসহ আরও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








