শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন আহত

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলীপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- সদর মডেল থানায় কর্মরত এএসআই জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলীপুর অঞ্চলের ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। ঈদের পরদিন মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের বাড়তে থাকে। পরে আজ সকাল থেকে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের লোকেরা দেশীয় টেঁটা, বল্লম, আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে অবস্থান নেন। দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবিদ্ধরা গ্রেফতারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদুল কবির বাশার বলেন, আহত গুলিবিদ্ধদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মাঝে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সবাই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি মুহাম্মদ তানভীর আহমেদ বলেন, নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরো চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে’
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, প্রধানমন্ত্রীর শোক
ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.