বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাজেটে ল্যাপটপ-মোটরসাইকেলসহ দাম কমছে যেসব পণ্যের

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তত ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হয়েছে। ফলে কমছে এসব পণ্যের দাম।

নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মধ্যে রয়েছে– পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল।

এসব পণ্যের উৎসে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দামে প্রভাব পড়বে এবং আগের তুলনায় কম মূল্যে কিনতে পারবেন ভোক্তারা।

বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে দাম কমতে পারে এই পণ্যগুলোরও।

প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চকলেট আমদানিতে শুল্ক কমছে ২৫ শতাংশ।

ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। ফলে বর্তমানের ৩১ শতাংশের পরিবর্তে শুল্ক-কর দিতে হবে ২০ দশমিক ৫০ শতাংশ হারে। এতে ল্যাপটপের দাম কমতে পারে।

কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে।

উড়োজাহাজের ইঞ্জিন-প্রপেলার আমদানিতে মূসক কমানোর প্রস্তাব করায় রক্ষণাবেক্ষণে ব্যয় কমায় এ খাতেও ভোক্তাদের খরচ কমতে পারে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। আর এর ফলে কমে পারে দেশে তৈরি মোটরসাইকেলের দাম।

রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাংগানিজ আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে লোহাজাতীয় পণ্যের দাম কমছে।

দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। এতে বাসা-বাড়িতে ব্যবহৃত সুইচ-সকেটের দাম কমতে পারে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় এই পণ্যের দাম কমছে।

কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমছে ডায়ালাইসিসের জন্য ব্যবহার করা ফিলটারের। সার্কিটের ওপর আমদানি শুল্ক ৯ শতাংশ কমছে। এতে কমছে ডায়ালাইসিস খরচ। স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটে রেয়াতি সুবিধা থাকায় এ পণ্য দুটির দামও কমতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.