উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
বুধবার (৫ জুন) সন্ধ্যায় মোট ৪৯টি কেন্দ্র থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফলে আনোয়ার হোসেন রানা (মোটরসাইকেল) প্রতীকে ৪১,৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৮,০৫১ ভোট। অন্যান্য প্রার্থীরা যথাক্রমে নজিবুল্লাহ মজনু (ঘোড়া) প্রতীকে ৬৬৯ ভোট, মাহমুদ আশরাফ মামুন (দোয়াতকলম) প্রতীকে ৫৯৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত ৩৬,২৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভ আহমেদ পেয়েছেন ২৮,৮১৬ ভোট।
বাকিরা যথাক্রমে ইলিয়াস আলী (তালা) প্রতীকে ১,৪০২ ভোট, আমিনুল ইসলাম জুয়েল (চশমা) প্রতীকে ২,৫৪২ ভোট।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীকে শ্রাবণী আক্তার বানু ৩৯,৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালেদা বেগম (কলস) প্রতীকে পেয়েছেন ২৯৩১৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ৪৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৪০ জন।








