রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

কেমন আছেন শাহরুখ? দেখতে হাসপাতালে গেলেন স্ত্রী গৌরী খান

তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ খান। বুধবার (২২ মে) আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে করানো হয় অভিনেতাকে। খবর হিন্দুস্তান টাইমসের

হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে শাহরুখের শারীরিক অবস্থা স্থিতিশীল। সম্ভবত আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে, আজ (২৩ মে) সকালে শাহরুখকে দেখতে হাসপাতালে গেছেন স্ত্রী গৌরী খান।

প্রসঙ্গত, গরমে অসুস্থ হয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ডিহাইড্রেশনেরও সমস্যা হয়। সেই কারণেই তাঁকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়।

শাহরুখের অসুস্থতা ঘিরে কেকেআর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আগামী রোববার (২৬ মে) চেন্নাইয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ। ফাইনালে শাহরুখ থাকবেন কি-না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।

এই প্রসঙ্গে শাহরুখের বন্ধু জুহি চাওলা জানিয়েছেন, সুস্থ হয়ে ফাইনালে যোগ দেবেন কিং খান। তিনি বলেন, ‘ঈশ্বরের কৃপায় ও দ্রুত সেরে উঠে দলকে চিয়ার করতে মাঠে আসবে।’

আইপিএলে ফাইনালে উঠেছে শাহরুখের দল কেকেআর। মঙ্গলবার (২১ মে) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তাঁরা।

ম্যাচের পর আহমেদাবাদে একটি হোটেলে যান শাহরুখ। পরের দিন তাঁর অবস্থার অবনতি হয়। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.