আজ বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, তার আগে সকালে খোরাসানে তাকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ।













