ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনার পর দুই দিন পাড় হয়ে গেলে অবশেষে শোকবার্তা দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সমবেদনা প্রকাশ করছে।
একইভাবে সমবেদনা প্রকাশ করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। জোটের নারী মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ এক্সে দেয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃত্যুতে ন্যাটো জোট সমবেদনা জানাচ্ছে। খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির কাছে পাঠানো এক শোকবার্তায় গভীর সমবেদনা জানান।












