আজ ১৫৬ উপজেলায় চলে ভোট গ্রহণ। হাড্ডা– হাড্ডি লড়াইয়ে চলে নির্বাচন। হার জিতের মধ্যে দিয়েই ফলাফলের সমাপ্তি।
তেমনি এক আশ্চর্য ফলাফল পেকুয়ায়। কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।














