মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ নিহত সকলের জন্য গভীর ভাবে মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফর সঙ্গীদের মৃত্যুর খবরে বাংলাদেশ প্রধানমন্ত্রী গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়েছে,‘মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।’

শেখ হাসিনা আরও বলেন, ‘দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী এবং নিঃস্বার্থ নেতা ছিলেন। গভীর প্রতিশ্রুতি দিয়ে তিনি তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করেছিলেন। তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং ইরানের জনগণকে অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.