রোববার (১৯ মে) নির্বাচন পরিচালনা-২ (অধি-শাখা) এর উপ-সচিব আতিয়ার রহমান চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্হগিত।
ইসি সূত্রে জানা গেছে, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মে এর আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এবং মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আদেশক্রমে অনুরোধ করা হয়েছে।














