রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

আগামীকাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

আবারও ট্রেনের ভাড়া বাড়ছে। আগামীকাল থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্রেনে কোনো যাত্রী ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় (রেয়াত) দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। আগামী ৪ মে থেকে এ ছাড় প্রত্যাহার হচ্ছে। ফলে বাড়বে সব ধরনের ট্রেনের ভাড়া।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বর্তমানে ১০১ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের জন্য রেয়াতের হার ২০ শতাংশ। ২৫১ থেকে ৪০০ কিলোমিটারের জন্য ২৫ শতাংশ। আর ৪০০ কিলোমিটারের উপরে ৩০ শতাংশ। তাই ৪ মে থেকে রেয়াত প্রত্যাহার হলে একজন যাত্রী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করলেই তাকে ভাড়া বেশি দিতে হবে।

বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নতুন এ সিদ্ধান্তের পর বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এরইমধ্যে সারা দেশে স্টেশন-টু-স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে।

কোন রুটে কত বাড়ছে ট্রেনের ভাড়া :

নতুন তালিকা অনুযায়ী ৪ মে থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৪৫ টাকা থেকে বেড়ে ৪০৫ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির আসনের ভাড়া ৬৫৬ থেকে বেড়ে ৭৭৭ টাকা হবে।

ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ১৫০ ও ২৮৮ টাকা থেকে বেড়ে যথাক্রমে ১৬০ ও ৩০৫ টাকা হবে।
ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৩৪০ ও ৬৫৬ টাকা থেকে বেড়ে যথাক্রমে ৪০৫ ও ৭৭১ টাকা হবে।
ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ২৭৫ ও ৫২৪ টাকা থেকে বেড়ে যথাক্রমে ৩১০ ও ৫৯৩ টাকা হবে।

ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৩২০ ও ৬১০ টাকা থেকে বেড়ে যথাক্রমে ৩৭৫ ও ৭১৯ টাকা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.