সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (২ মে) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পন্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন।

তিনি এক্সে লিখেছেন–“স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি।”

তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন–“তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল আইএমএফ-এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দিয়েছি। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছি। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। তারা হারবে আমরা জিতব।”

গতকাল বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্কও।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
নতুন রাষ্ট্রপতি: সর্বোচ্চ আলোচনায় ২ জন
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.