মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

রোনালদোর জোড়া গোলে আল নাসর সেমিফাইনালে

গত  প্রায় চার বছর আগে কিংস কাপের ফাইনালে খেলেছিল আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালে ওঠার খরা কাটাল আল নাসর। কিংস কাপের সেমিফাইনালে বুধবার রাতে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর দল। দুই অর্ধে তার দুই গোলের মাঝে জালের দেখা পেলেন সাদিও মানেও। আর তাতেই আল খালিজের বিপক্ষে দারুণ জয় রোনালদোদের।

মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোরা। শেষ চারের প্রথম ম্যাচে মঙ্গলবার আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

ম্যাচের ১৭তম মিনিতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক। তবে বল চলে যায় আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

রোনালদোর দারুণ গোলে লিড নেওয়ার পর পেনাল্টি স্পট থেকে ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

এরপর দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।

শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায় আল খালিজের। তাতেই শেষ পর্যন্ত আল নাসর জয় পায় ৩-১ গোলের ব্যবধানে।

কিংস কাপে শেষবার ১৯৮৯/৯০ মৌসুমে শিরোপা জিতেছিল আল নাসর। এরপর ২০১৯/২০ মৌসুমে ফাইনাল খেললেও সেবার হেরেছিল আল হিলালের কাছে। এবার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। তাই তো ফাইনালে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে রোনালদোবাহিনীর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.