বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পৌঁছান ৭টা ১০ মিনিটে। সেখানে উনার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় এবং সামান্য জটিলতা থাকায় সিসিউতে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ডাক্তারের পরামর্শে কেবিনে স্থানান্তরিত হয়েছেন।
খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সময় ফিরোজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।













