মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

নকলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শ্রমিক দিবস পালিত

‘দুনিয়ায় মজদুর, এক হও, এক হও’– চিরায়ত এই স্লোগানকে বুকে ধরে শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শ্রমিক দিবস পালিত হয়।

নকলা উত্তর বাজার বাসস্ট্যান্ড থেকে ‘রাজমিস্ত্রী কল্যাণ সমিতি’র ব্যানারে একটি মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মো. জরিপ মিয়া।

বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু হামযা কনক। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

 

‘নকলা শ্রমিক ইউনিয়ন’ এর সভাপতি শ্রমিক নেতা  মো. সোহাগ আহাম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাল মিয়ার সঞ্চালনায় পোস্ট অফিস সংলগ্ন রাস্তার পাশে শ্রমিক আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন অন্যান্য শ্রমিক নেতারা। সভাপতি সোহাগ আহাম্মেদ তার সমাপনী বক্তব্যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং আজীবন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অন্যান্য শ্রমিক নেতাদের মধ্যে মো. আনার মিয়া, বাদশা মিয়া, সজিব, তাইবু, কামরুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষের সাথে কথা বলে জানা যায় যে, তারাও আনন্দচিত্তে এই দিবস পালন করছেন। তেমনই একজন মো. মিজানুর রহমান মিন্টু বলেন– আমরা গর্বিত ও সম্মানিত যে, অন্ততপক্ষে এমন একটা দিন পেয়েছি, যেদিন নিজের সম্মানের অধিকার প্রতিষ্ঠা করার মতো কিছু ভাবা যায়।

রেস্টুরেন্ট ব্যাবসায়ী মো. রাসেল মিয়া বলেন– আমি আমার শ্রমিকদের ন্যয্য পাওনা দ্রুত পরিশোধ করি এবং সবাই যেন তা-ই করে, এটাই আজকের দিনের আশাবাদ।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.