বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপিলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানিশূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন।
তীব্র গরমে দায়িত্বরত সব ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তার নির্দেশনায় ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।








