তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। জনজীবন একেবারেই স্থবির হয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের জনগন। কাজের জন্য বাইরে যাওয়ার সুযোগ নাই বললেই চলে! কীভাবেই বা যাবেন? যেখানে আজ শুক্রবার দুপুর ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। এটাই এ মৌসুমে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড।
এদিকে জেলা প্রশাসন মাইকিং করে জেলায় “হিট এলার্ট” জারি করেছেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়ার নিষেধ করেছেন। শিশু ও বয়স্কদের ব্যপারে বাড়তি সচেতন হতে বলেছেন।








