মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন

ইসরায়েলে ইরানের হামলার পক্ষে কথা বলেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন– ইরান ‘পরিস্থিতি সামাল দিতে’ এবং মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতে সক্ষম। চীন চায় সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা এবং সপ্তাহান্তে তার প্রতিশোধমূলক হামলা ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় করেছে। তারা পরিস্থিতি ভালভাবে মোকাবিলা করতে ও এই অঞ্চলের অশান্তি এড়াতে সক্ষম।

সোমবার (১৫ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ-বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন। এসময় চীন আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত না করায় ইরানের প্রশংসা করেন।

সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ ওয়াং উল্লেখ করেন ইরানের এই কর্মকাণ্ড (ইসরায়েলে হামলা) ছিলো সীমিত, যা দেশটি আত্মরক্ষার জন্য করেছে।

ফোনে ইরানের অবস্থান সম্পর্কে ব্রিফ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংকে জানান, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে সচেতন এবং সংযম ব্যবহার করতে ইচ্ছুক। পাশাপাশি আরও উত্তেজনা বাড়াতে ইরানের কোনো ইচ্ছেই নেই বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.