বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে অনলাইন বিনিয়োগে সাবধান হোন

যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে পা দিয়ে নিজের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন। সম্প্রতি নাভি মুম্বাইয়ের এক ব্যক্তি এমনই একটি প্রতারণার শিকার হয়েছেন। যিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে হারিয়েছেন সাড়ে ৪৫ লাখ টাকা।

ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির করা অভিযোগ থেকে জানা যায় যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি, বিভিন্নভাবে তার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। এরপর ভুক্তভোগী প্রতারকদের বিশ্বাস করে শেয়ার মার্কেটে বিনিয়োগে রাজি হয়। তারপর ওই ব্যক্তি গত দুই মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাড়ে ৪৫ লাখ টাকা বিনিয়োগ করেন এবং স্বাভাবিকভাবেই কোনো রিটার্ন পান না।

রিটার্ন না পাওয়ায় তিনি বুঝতে পারেন যে, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটি বুঝতে পেরে ওই ব্যক্তি ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইএ দায়ের করেন। এরপর পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করে।

যদিও, এই ঘটনাটি কোনো নতুন ঘটনা নয়, কারণ কয়েক মাসের মধ্যে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসে। যেখানে সাইবার অপরাধীদের প্রচারণামূলক স্কিমে বিনিয়োগ করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেখা গেছে। তবে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি যা করবেন সেগুলো হলো:

১. সর্বদা অযাচিত বিনিয়োগের অফার থেকে সতর্ক থাকুন। অযাচিত কল, সোশ্যাল মিডিয়া পোস্ট বা মেসেজের ওপর ভিত্তি করে কখনো কোথাও বিনিয়োগ করবেন না।

২. যেকোনো বিনিয়োগের সময় বিনিয়োগের প্ল্যাটফর্ম বা স্কিম সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির বৈধতা যাচাই করুন।

৩. হাই রিটার্নের প্রতিশ্রুতি পেলে সবসময় সতর্ক হয়ে যান। কারণ এই অফারগুলো শুনতে ভালো লাগলেও, যেকোনো বৈধ বিনিয়োগ সাধারণত মাঝারি এবং বাস্তব সম্মত রিটার্ন প্রদান করে।

৪. কখনো কোনো অচেনা ব্যক্তি সঙ্গে নিজের ব্যাংকের তথ্য, পাসওয়ার্ড বা অন্যান্য সংবেদনশীল আর্থিক তথ্য শেয়ার করবেন না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.