দলীয় হাইকমান্ডের নির্দেশ মেনে প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি দলীয় প্রার্থী রাব্বেনুর চৌধুরী।
আজ ৩০ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে পারিবারিকভাবে ও দলীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেন তিনি। এতে করে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কেউ কেউ মেনে নিলেও অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তাদের বক্তব্য, এখন তারা কোথায় যাবেন? তারা এ-ও বলাবলি করছেন যে, নিশ্চিতভাবেই পাস করতেন রাব্বেনুর চৌধুরী। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন– তার বাবা, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মনির চৌধুরী’র বিশাল জনপ্রিয়তার কথা। তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন পরাজয়ের মুখ দেখেননি।














