রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

মঙ্গলবার ২৭ জেলার স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহের কারণে মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলা, ঢাকা বিভাগের ৬ জেলা, রংপুরের ২ জেলা এবং বরিশালের এক জেলাসহ মোট ২৭ জেলার স্কুল-কলেজ ও মাদরাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

আবুল খায়ের জানান, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ৩০ এপ্রিল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদরাসার ক্লাস আগামী ২ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মাধ্যমিক, কারিগরি, মাদ্রসা ও কলেজ পর্যায়ে শুধু মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হলো।

হাইকোর্টের নির্দেশনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এটা নিয়ে মন্ত্রী বা সচিব পর্যায়ে কথা বলার পরামর্শ দেন। তবে চেষ্টা করেও শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব কারও বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক অতিরিক্ত সচিব ঢাকা পোস্টকে বলেন, হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার কথা বলেছেন। এর মধ্যে বুধবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। মঙ্গলবার বন্ধ, তার সঙ্গে বুধবার সরকারি ছুটি। দুই দিনে তো আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতেও পারে। এজন্য টানা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা না করে কৌশলে একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে বৃহস্পতিবার থেকে স্কুল খুলে দেওয়া হবে। টানা বন্ধ ঘোষণা করলে বা ছুটি বাতিল করলে এটা নিয়ে সমালোচনা বেশি হবে।

গতকাল (রোববার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বার্তায় জানানো হয়েছিল, চলমান তাপপ্রবাহের কারণে সোমবার (২৯ এপ্রিল) ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

রমজান, ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে সাতদিনসহ মোট ১ মাস ৩ দিনের ছুটি শেষে গতকাল রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এখন নতুন করে ২৭ জেলার স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হলো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.