মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

আপিল বিভাগের দুই বেঞ্চে চলবে বিচারকাজ: কার্যকর আগামী সপ্তাহে

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।

রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য জানান।

দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.