তামান্নাকে খুঁজছে পুলিশ! তার বিরুদ্ধে অভিযোগ, অ্যাপটির হয়ে প্রচারণা করেছেন তারা। এই অ্যাপে সিনেমা, সিরিজসহ নানান কিছু দেখা যায়। আর এগুলোর সঙ্গে এই অ্যাপেই অবৈধভাবে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার করা হচ্ছিল। যদিও আইপিএল সম্প্রচারের স্বত্ব একমাত্র ভিয়াকম ১৮-এর কাছেই রয়েছে।
কোনো অনুমতি ছাড়াই এই ফেয়ার প্লে অ্যাপে আইপিএলের সম্প্রচার হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের অ্যান্টি-পাইরেসি দলের দাবি, ২০২৩-এর ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফেয়ার প্লে অ্যাপটি টাটা আইপিএল ম্যাচগুলো অবৈধভাবে লাইভ দেখিয়েছিল।
আর এই অ্যাপের প্রচারের জন্য ভারতের বিভিন্ন শহর, মেট্রো, ট্রেনসহ নানান জায়গায় বিজ্ঞাপনও দেয়া হয়েছিল। শুধু তাই নয়, বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছে ফেয়ার প্লের বিরুদ্ধে।
শুধু তামান্না নয়, এই অ্যাপের বিজ্ঞাপন করেছেন ৪০ জনের বেশি ভারতীয় তারকা। এর মধ্যে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও র্যাপার বাদশাহর নাম রয়েছে।














