মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

০ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড অফস্পিনার রোহমালিয়ার

টি-টোয়েন্টিতে একজন বোলারের নামের পাশে ৭ উইকেট। এটাই তো বিরল এক ঘটনা। সেটা যদি আবার হয় ০ রানের বিনিময়ে! হ্যাঁ, বুধবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসই গড়ে ফেলেছেন ইন্দোনেশিয়ার অফস্পিনার রোহমালিয়া।

শুধু নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, পুরুষ এবং নারী মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৩.২ ওভার বল করে রোহমালিয়া কোনও রান না দিয়ে ৭টি উইকেট তুলে নেন। তার তিনটি ওভারই মেইডেন। বাকি যে দুই বল করেছেন, তাতেও কোনও রান হয়নি। এটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ছিল তার অভিষেক ম্যাচ!

১৭ বছর বয়সী এই অফস্পিনারের আগে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের। তিনি ২০২১ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেইডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক।

সামগ্রিকভাবে রোহমালিয়া টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট নেওয়া ইতিহাসের চতুর্থ বোলার। তার আগে এই রেকর্ড আছে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিক (৭/৩), আর্জেন্টিনার অ্যালিসন স্টকস (৭/৩) আর মালয়েশিয়ার সায়াজরুল এজাত ইদ্রাসের (৭/৮)।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.