রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ২ মাদককারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার গভীররাতে উপজেলার আন্ধারুপাড়া বাতকুচি এলাকা থেকে মদসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম মিয়া বুরুঙ্গা কালাপানি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র ও আল আমিন একই এলাকার আব্বাস আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শামীম মিয়া এবং আল আমিনকে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।

এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.