মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

ওবায়দুল কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন, জানতে চান ফারুক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন তুলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন। আমাকে এবং আমার দলের মেজর (অবঃ) হাফিজ, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি? আপনি কোথায় করেছেন বলতে পারলে আর সমালোচনা করব না।

ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ভারতীয় পণ্য বর্জন চলছে ও চলবে। ভারত গণতন্ত্র ধ্বংসের সহযোগী, তাই তাদের বয়কট করতেই হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। সরকার যতই তালবাহনা করুক, প্রতিবেশী দেশের ওপর ভর করুক না কেন, শেষ রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, সরকার মানুষের পকেট কেটে আনন্দ উদযাপন করছে।

সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলনে বিএনপি পিছুটান হয়নি বরং শক্তি সঞ্চয় করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার হবে বলেও মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.