সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

বান্দরবানে ৩ উপজেলায় ভোট স্থগিত

কেএনএফ বিরোধী যৌথ অভিযান চলমান থাকায় বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব মো: জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে আপাতত সেখানকার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই উপজেলাগুলোতে নির্বাচন আয়োজন করব।

সভার বিষয়ে ইসি সচিব বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থা, মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব, সচিবদের সাথে সার্বিক সমন্বয় সভা হয়েছে। সভার মূল বিষয়গুলো বস্তু হলো সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো যার যেটা করণীয় সেটা যেন যত্ন সহকারে করেন। এসব বিষয় নিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে।

আসন্ন উপজেলা নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে অনেক সুন্দর ও শান্তভাবে আয়োজন করা যায় এজন্য বিভিন্ন বিষয়ের ওপর অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যসব উপজেলা নির্বাচনের চেয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে সচিব বলেন, আমরা সাধারণত উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি এই নির্বাচনে তার থেকে বেশি সদস্য মোতায়েন করার চেষ্টা করা হবে। তার কারণ যেহেতু এই নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে জেলা প্রর্যায়ে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের কর্মকর্তা কর্মরত রয়েছেন তারা ওখানেই ধাপে ধাপে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে আমাদের জনবলের সমস্যার ঘাড়তি হবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
কারিগরি শিক্ষকদের জানুয়ারির বেতন ছাড়
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.