তীব্র দাবদাহে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে আগামী দুই দিন শিলাবৃষ্টির সম্ভবাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে, একইসাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এর পরের ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে।













