রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২, ১৯ শাবান ১৪৪৭, শীতকাল

ইরানের প্রেসিডেন্টের সফর ঘিরে পাকিস্তানের দুই শহরে সরকারি ছুটি

তিনদিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এই সফরকালে সাধারণ মানুষকে যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সে জন্য করাচি ও লাহোরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খবর দ্য ডনের।

সোমবার (২২ এপ্রিল) পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট। গত ৮ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রথম বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ইসলামাবাদ সফর করছেন। ২২ থেকে ২৪ এপ্রিল দেশটিতে অবস্থান করবেন ইব্রাহিম রাইসি। এ সময় পাঞ্জাবের লাহোর ও সিন্ধুর করাচি ভ্রমণের কথা রয়েছে তার। সেখানে তিনি প্রাদেশিক সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন।

সোমবার এক বিবৃতিতে পাঞ্জাবের প্রাদেশিক সরকার জানিয়েছে, বিদেশি কর্মকর্তাদের নির্ধারিত সফরের কথা বিবেচনা করে এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে মঙ্গলবার (২৩ এপ্রিল) লাহোরে সরকারি ছুটি ঘোষণা করা হযেছে। এর আগে বোরবার করাচিতে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করে সিন্ধু সরকার।

পাল্টাপাল্টি হামলা ঘিরে মাত্র কয়েক মাস আগেও ইরান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। তবে তখন সামরিক জবাব এড়িয়ে কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। এবার সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তিনদিনের সফরে পাকিস্তানে গেছেন ইব্রাহিম রাইসি।

ইতিমধ্যে ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে করেছেন ইরানের প্রেসিডেন্ট। বৈঠক শেষে তিনি বলেছেন, বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে যে বাণিজ্যের পরিমাণ তা গ্রহণযোগ্য নয়। তাই দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.